সাতকানিয়া কানেক্ট — তথ্যে ও নাগরিক সেবায়, পুরো সাতকানিয়া এক ঠিকানায়
মূল পোর্টাল →
চেয়ারম্যান পাড়া
পাড়া / মহল্লা মাদার্শা • ওয়ার্ড নং ৫

চেয়ারম্যান পাড়া

Chairman Para

প্রশাসনিক এলাকা মাদার্শা ইউনিয়ন →
ওয়ার্ড / এলাকা ওয়ার্ড নং ৫, চেয়ারম্যান পাড়া
তথ্য পূর্ণতার হার
৬০%
⚠️ ডিরেক্টরিটি শতভাগ পূর্ণাঙ্গ করতে অসম্পূর্ণ তথ্যগুলো প্রদান করুন।

পরিচিতি ও বিবরণ

চেয়ারম্যান পাড়া (Chairman Para) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত ০৭ নং মাদার্শা ইউনিয়নের একটি পাড়া। এটি মাদার্শা ইউনিয়নের দক্ষিণ-পূর্বাংশে ০৫ নং ওয়ার্ডে অবস্থিত। ১৯৯২ সালে এই পাড়ার কৃতি সন্তান বজলুর রহমান মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে, তাঁর সম্মানার্থে এলাকাবাসী পাড়াটির নাম “চেয়ারম্যান পাড়া” রাখেন। এর আগে পাড়াটি “নেতালক্ষ পাড়া” নামে পরিচিত ছিল। চেয়ারম্যান পাড়ার আয়তন প্রায় ০.০৯৭২২ বর্গকিলোমিটার। ২০২৬ সালের হিসাবে এ পাড়ার জনসংখ্যা ৭০০-এর বেশি। পাড়াটির আনুমানিক সাক্ষরতার হার প্রায় ৯০ শতাংশ।পাড়াটিতে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চেয়ারম্যান পাড়া জামে মসজিদ (প্রতিষ্ঠা: ২০০৫), বুড়িপুকুর জামে মসজিদ, চেয়ারম্যান পাড়া নতুন জামে মসজিদ, ইকরা তালিমুল কোরআন আবদুল মান্নান ইবতেদায়ী নূরানী মাদ্রাসা রয়েছে। এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে “মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন” ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর “মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা” চালু করে। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি এলাকার শিশু-কিশোরদের ইসলামি ও নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের চেয়ারম্যান পাড়ার “জাগীরার মা” এর নিজ বাড়িতে পাঠদান করা হতো। পরবর্তীতে ২০০১ সালে বর্তমান স্থানে ফোরকানিয়া মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা-এর শিক্ষার্থীদের সেখানে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, চেয়ারম্যান পাড়া জামে মসজিদ নির্মাণের জন্য জায়গা দান করেন জনাব আসহাব মিয়া (মুন্সি)। এছাড়াও এলাকার কৃষকদের সেচকাজে সুবিধা প্রদানের জন্য হাজী ফজলুর রহমান মসজিদের নামে একটি গভীর নলকূপ দান করেন।

এই প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অপরিপূর্ণ রয়েছে

সঠিক তথ্য প্রদান করে ডিরেক্টরিটি স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করুন।

তথ্য কৃতজ্ঞতা: Admin
প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
দাবিত্যাগ ও সাধারণ নীতিমালা পড়ুন

এই ডিরেক্টরিতে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় নাগরিক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রাথমিক যাচাই সাপেক্ষে জনস্বার্থে সংকলন করা হয়েছে। তথ্যের সর্বোচ্চ নির্ভুলতা ও হালনাগাদ মান বজায় রাখতে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা রয়েছে, তবে তথ্যসমূহের সম্পূর্ণ নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। কোনো ফোন নম্বর, অবস্থান (ম্যাপ) বা বিবরণে অনিচ্ছাকৃত অসঙ্গতি বা পরিবর্তনের দায় ‘সাতকানিয়া কানেক্ট’ প্ল্যাটফর্ম বহন করে না।

তথ্যের সত্যতা, মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সুরক্ষায় যেকোনো এন্ট্রি যাচাই-বাছাই, পরিমার্জন কিংবা অনুমোদনের পরও কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই প্ল্যাটফর্ম থেকে সাময়িক স্থগিত, বাতিল বা স্থায়ীভাবে অপসারণ/মুছে ফেলার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তথ্যের যেকোনো সংশোধনে উপরের সংশোধন বাটন বা নীতিমালা পাতা দেখুন।

কাছাকাছি ও সম্পর্কিত এন্ট্রি

সবগুলো দেখুন →