সাতকানিয়া কানেক্ট — তথ্যে ও নাগরিক সেবায়, পুরো সাতকানিয়া এক ঠিকানায়
মূল পোর্টাল →
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন
সংগঠন মাদার্শা
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন লোগো

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন

Madarsha Fotonta Fol Unnayan Songoton

প্রশাসনিক এলাকা মাদার্শা ইউনিয়ন →
ওয়ার্ড / এলাকা চেয়ারম্যান পাড়া
প্রতিষ্ঠা কাল ১৯৯২

প্রতিষ্ঠানের বিশেষ সুবিধাসমূহ

কাজের মূল ক্ষেত্রসমূহ শিক্ষা সহায়তা, ত্রাণ ও দুর্যোগ সেবা, চিকিৎসা সহায়তা, ক্রীড়া ও সংস্কৃতি
তথ্য পূর্ণতার হার
৮০%
⚠️ ডিরেক্টরিটি শতভাগ পূর্ণাঙ্গ করতে অসম্পূর্ণ তথ্যগুলো প্রদান করুন।
নিকটবর্তী ল্যান্ডমার্ক / পৌঁছানোর সহজ নির্দেশিকা

দেওদীঘি - বাংলাবাজার রোড এর চেয়ারম্যান পাড়া গেইট থেকে ৬০০ মিটার পশ্চিম - দক্ষিণে

প্রধান দায়িত্বশীল ব্যক্তিবর্গ

1
মেহেদী হাছান, সভাপতি
2
আল রিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক

পরিচিতি ও বিবরণ

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন ১৯৯২ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধর্মীয় শিক্ষা, শিক্ষা, সামাজিক কল্যাণ, দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন, চিকিৎসা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় ক্ষেত্রে সংগঠনটি ১৯৯৭ সালে মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং ২০০৫ সালে চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ১৯৯৩ সাল থেকে নিয়মিত ওয়াজ মাহফিলের আয়োজন করে আসছে। শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসারে ২০২০ সালে মাদার্শা ফুটন্ত ফুল পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। ক্রীড়াক্ষেত্রে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট এবং পরবর্তীতে ২০১৫ সাল থেকে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) ও ২০১৬ সাল থেকে MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। মানবিক সেবার অংশ হিসেবে সংগঠনটি করোনাকালীন ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন, রক্তের গ্রুপ নির্ণয়, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে সহায়তা এবং ২০২৩ ও ২০২৬ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের টিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে। দীর্ঘ পথচলায় সংগঠনটি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, মানবিক সহায়তা ও যুব উন্নয়নের মাধ্যমে মাদার্শা এলাকার একটি ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অপরিপূর্ণ রয়েছে

সঠিক তথ্য প্রদান করে ডিরেক্টরিটি স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করুন।

তথ্য কৃতজ্ঞতা: Admin
প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
দাবিত্যাগ ও সাধারণ নীতিমালা পড়ুন

এই ডিরেক্টরিতে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় নাগরিক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রাথমিক যাচাই সাপেক্ষে জনস্বার্থে সংকলন করা হয়েছে। তথ্যের সর্বোচ্চ নির্ভুলতা ও হালনাগাদ মান বজায় রাখতে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা রয়েছে, তবে তথ্যসমূহের সম্পূর্ণ নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। কোনো ফোন নম্বর, অবস্থান (ম্যাপ) বা বিবরণে অনিচ্ছাকৃত অসঙ্গতি বা পরিবর্তনের দায় ‘সাতকানিয়া কানেক্ট’ প্ল্যাটফর্ম বহন করে না।

তথ্যের সত্যতা, মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সুরক্ষায় যেকোনো এন্ট্রি যাচাই-বাছাই, পরিমার্জন কিংবা অনুমোদনের পরও কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই প্ল্যাটফর্ম থেকে সাময়িক স্থগিত, বাতিল বা স্থায়ীভাবে অপসারণ/মুছে ফেলার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তথ্যের যেকোনো সংশোধনে উপরের সংশোধন বাটন বা নীতিমালা পাতা দেখুন।

কাছাকাছি ও সম্পর্কিত এন্ট্রি

সবগুলো দেখুন →